× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১৫ পিএম

নেইমারকে আর জাতীয় দলে দেখছেন না সাবেক ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১৫ পিএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের চেয়েও অফ-ফিল্ড বিতর্কে বারবার নাম জড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি সান্তোসের হয়ে তার আচরণ এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার যোগ্যতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক ফুটবলার জে এলিয়াস। 

সম্প্রতি সান্তোসের ম্যাচ চলাকালীন গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে উস্কানিমূলক অঙ্গভঙ্গি করে বিতর্কের জন্ম দেন নেইমার। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যাখ্যা দিতে গিয়ে দর্শকদের পাল্টা সমালোচনা করেন তিনি। এছাড়া দলের খারাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে আসা এক সমর্থকের শারীরিক গঠন নিয়েও উপহাস করেন এই ফরোয়ার্ড।

নেইমারের এই খামখেয়ালি আচরণের প্রেক্ষিতে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে জে এলিয়াস বলেন, সে ১৬ বছরের শিশুর মতো আচরণ করে। নিজের ওজন এবং অবস্থান বোঝার মতো পরিপক্কতা তার নেই। সে সবসময় নিজেকে শিকার হিসেবে তুলে ধরতে পছন্দ করে—পুরো পৃথিবী তার চোখে ভুল, শুধু সে একাই ঠিক।

মাঠের আচরণের পাশাপাশি জাতীয় দলে নেইমারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক মিডফিল্ডার। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলের নতুন কৌশলে নেইমার কতোটা মানানসই, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, আমি আর জাতীয় দলে নেইমারকে চিন্তা করি না।

বর্তমান ফুটবলে যে গতি এবং ইনটেনসিটি দরকার, তা নেইমারের মধ্যে এখন আর নেই। সে এখন মাঝমাঠে বল ধরে রেখে দলের স্বাভাবিক গতির ক্ষতি করে।

এলিয়াস আরও যোগ করেন, নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। এখন সে মাঝে মাঝে ঝলক দেখায় ঠিকই, কিন্তু জাতীয় দলের হয়ে টানা ভালো খেলার সামর্থ্য সে হারিয়েছে।

উল্লেখ্য, জে এলিয়াস ব্রাজিলের ফুটবলে বেশ অভিজ্ঞ এক নাম। ১৯৯৩ সালে করিন্থিয়ানসের হয়ে ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার দীর্ঘ সময় ইন্টার মিলান ও বায়ার লেভারকুসেনের মতো ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন। এছাড়া ব্রাজিলের হয়ে ১৯৯৬ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের গৌরবও রয়েছে তার ঝুলিতে।

রূপালী বাংলাদেশ

Link copied!