× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪৭ পিএম

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন অ্যালিসন বেকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৪৭ পিএম

অ্যালিসন বেকার। ছবি : সংগৃহীত

অ্যালিসন বেকার। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে হাতে সময় বাকি মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এই মূহূর্তে ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য এলো এক দারুণ সুসংবাদ। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন সেলেসাওদের অন্যতম প্রধান ভরসা অ্যালিসন বেকার। 

জানা যায়, লিভারপুলের এই তারকা গোলরক্ষক এখন মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।

সবকিছু ঠিক থাকলে আজ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেন অ্যালিসন। তবে তাকে শুরু থেকেই খেলানো হবে নাকি বদলি হিসেবে নামানো হবে, তা নির্ভর করছে লিভারপুলের কোচিং স্টাফের শেষ মুহূর্তের মূল্যায়নের ওপর।

ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে লিভারপুলের ডাচ কোচ আর্নে স্লট অ্যালিসনের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। তিনি জানান, অ্যালিসনের সুস্থ হওয়ার প্রক্রিয়াটি বেশ সন্তোষজনক। 

স্লট আরও জানান, আমরা দেখব সে আগামী ম্যাচে খেলতে পারে কি না, নাকি এখনই মাঠে নামানোটা একটু দ্রুত হয়ে যায়। তবে সে যে এখন খেলার জন্য ফিট, সেটি নিশ্চিত।

চলতি মৌসুমের একটি বড় সময় হ্যামস্ট্রিং ইনজুরির সাথে লড়াই করতে হয়েছে অ্যালিসনকে। এই চোটের কারণে তিনি প্রিমিয়ার লিগের শেষ তিনটি ম্যাচ এবং পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতে লিভারপুলকে গোলরক্ষক পজিশন নিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৮টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে অ্যালিসন মাত্র ৭টিতে মাঠে নামতে পেরেছিলেন। 

ব্রাজিল জাতীয় দলের জন্য অ্যালিসনের ফেরাটা এক বিশাল টনিক হিসেবে কাজ করবে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে হেক্সা জয়ের মিশনে থাকা দলটির অন্যতম নেতা হিসেবে দেখা হয় তাকে। 

রূপালী বাংলাদেশ

Link copied!