× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:০০ পিএম

গ্যালারিতে বসে বায়ার্ন-পিএসজির খেলা দেখলেন কোম্পানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:০০ পিএম

ভিনসেন্ট কোম্পানি। ছবি : সংগৃহীত

ভিনসেন্ট কোম্পানি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। গত মঙ্গলবার রাতে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ৯ গোলের এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ উপহার দিয়েছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এই ম্যাচকে বর্ণনা করেছে ‘দেবতাদের খেলা এক ফুটবল প্রদর্শনী’ হিসেবে। তবে বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য এই অভিজ্ঞতা ছিল মিশ্র অনুভূতির। 

কারণ, ঐতিহাসিক এই লড়াইয়ের সময় তিনি ডাগআউটে নয়, বরং নিষেধাজ্ঞা কাটিয়ে খেলা দেখছিলেন গ্যালারির প্রেস বক্সে বসে।

হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে দলের ডাগআউটে থাকতে পারেননি এই বেলজিয়ান কোচ। সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস সেদিন ডাগআউটে থেকে দল পরিচালনা করেন। 

ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কোম্পানি বলেন, এভাবে দূরে বসে থাকা মোটেও আনন্দের কিছু নয়। মাঠের যে আবেগ, তার সাথে গ্যালারি থেকে যোগাযোগ করার কোনো তুলনাই হয় না। এটি আমার জন্য একেবারেই একটি বিপর্যয়কর অভিজ্ঞতা ছিল।

প্যারিসে ৫ গোল হজম করেও বায়ার্নের লড়াকু মানসিকতা নিয়ে আশাবাদী কোচ। তিনি বলেন, বাইরে ৫ গোল খেলে সাধারণত আশা শেষ হয়ে যায়। কিন্তু আমরা ৪টি গোল করেছি এবং চাইলে আরও গোল করতে পারতাম। 

আমাদের গোল করার সক্ষমতা আছে এবং আমরা বিশ্বাস করি নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানো সম্ভব। মাদ্রিদের বিপক্ষে আমাদের যেমন সমর্থন ছিল, ঘরের মাঠে তেমন ৭৫ হাজার মানুষের গর্জন আমাদের প্রয়োজন।

আগামী সপ্তাহে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। এই ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের কাছে এক অদ্ভুত ও বিশেষ অনুরোধ জানিয়েছেন ভিনসেন্ট কোম্পানি। তিনি চান গ্যালারিতে কেবল তারাই আসুক যারা পূর্ণ শক্তিতে চিৎকার করে দলকে সমর্থন দিতে পারবে।

রূপালী বাংলাদেশ

Link copied!