× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:০০ পিএম

বড় ধাক্কা খেল পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বড় ধরণের সংকটে পড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের অন্যতম সেরা তারকা ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমিকে ছাড়াই মিউনিখ সফরে যেতে হচ্ছে ফরাসি জায়ান্টদের। 

ঊরুর চোটের কারণে আগামী বুধবারের এই হাইভোল্টেজ ম্যাচ থেকে তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ঘরের মাঠে প্রথম লেগে বায়ার্নের ডিফেন্ডার কনরাড লাইমারের সঙ্গে এক সংঘর্ষে গুরুতর আঘাত পান হাকিমি। ওই ম্যাচে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ না থাকায় চোট নিয়েই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। 

এমনকি তার চোখ ধাঁধানো পাস থেকেই গোল করেছিলেন খিচা কাভারাস্কেইয়া। তবে সেই ত্যাগের মূল্য হিসেবে এখন মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ডান ঊরুর চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে দলের বিপদ আরও বাড়িয়েছেন গোলকিপার লুকাস শেভালিয়ের। অনুশীলনের সময় তিনিও ঊরুর চোটে আক্রান্ত হয়েছেন। ফলে সেমিফাইনালের ফিরতি লেগে গোলবারের নিচে রুশ গোলকিপার মাতভেই সাফোনভই পিএসজির প্রধান ভরসা হয়ে থাকছেন।

হাকিমির এই চোট কেবল পিএসজি নয়, দুশ্চিন্তায় ফেলেছে মরক্কো জাতীয় দলকেও। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে মরক্কোর প্রধান অস্ত্র তিনি। ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মরক্কোর বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে হাকিমির এই চোট ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

প্রথম লেগে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে লুইস এনরিকের শিষ্যরা। তবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনাতে হাকিমিহীন রক্ষণভাগ সামলানো হবে বড় চ্যালেঞ্জ। 

রূপালী বাংলাদেশ

Link copied!