× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:২৮ পিএম

অ্যালিসন বেকারের লিভারপুল অধ্যায় কি শেষের পথে? 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:২৮ পিএম

অ্যালিসন বেকার। ছবি : সংগৃহীত

অ্যালিসন বেকার। ছবি : সংগৃহীত

দীর্ঘ ছয় সপ্তাহ চোটের কারণে মাঠের বাইরে থাকার পর লিভারপুলের প্রথম একাদশে ফেরার খুব কাছাকাছি রয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। তবে মাঠে ফেরার আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা। 

সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে তার চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানো হলেও, দলবদলের বাজারে তাকে ঘিরে গুঞ্জন থামছে না।

অ্যালিসনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ। গত সপ্তাহে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে অ্যালিসনের যোগ দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্লট জানান, যারা এসব সিদ্ধান্ত নেন তারা ক্লাবের স্বার্থের কথা বিবেচনা করেই সবকিছু করেন। 

পরিসংখ্যান বলছে, ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার ফিটনেস। প্রথম পাঁচ মৌসুমে তিনি খুব কম ম্যাচ মিস করলেও, গত তিন মৌসুমে চোটের কারণে মাঠের বাইরে থাকার হার দ্বিগুণ বেড়েছে। 

চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো হ্যামস্ট্রিং চোট তাকে বড় সময়ের জন্য ছিটকে দিয়েছে। ক্লাব কোচ বয়সের বিষয়টি এড়িয়ে গেলেও ঘনঘন চোট অ্যালিসনের নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) নীতিও অ্যালিসনের বিপক্ষে যাচ্ছে। সাধারণত ৩০ ঊর্ধ্ব খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দেয় না এই প্রতিষ্ঠান।

রূপালী বাংলাদেশ

Link copied!