মাঠের ভেতরে ও বাইরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। সম্প্রতি সান্তোসের অনুশীলনে কিংবদন্তি রবিনহোর ছেলের সঙ্গে এক অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন তিনি।
বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে অবশেষে মুখ খুলেছেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। নিজের ভুল স্বীকার করে রবিনহোর ছেলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় সান্তোসের একটি নিয়মিত অনুশীলন সেশনে। সেখানে রবিনহোর ছেলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নেইমার। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার সেই দিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি অকপটে স্বীকার করেন যে, সেদিন তিনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
নেইমার বলেন, আমি সীমা লঙ্ঘন করেছিলাম, সেটা আমি বুঝতে পারছি। আমি ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি এবং ভেবেছিলাম বিষয়টি সেখানেই মিটে গেছে।
নেইমার আরও জানান, যারা ফুটবল খেলে তারা জানে যে অনুশীলনে বা ম্যাচে এমনটা হতেই পারে। কখনো কখনো ধাক্কাধাক্কি বা হাতাহাতি হয়, এটা খেলারই অংশ। কিন্তু দুর্ভাগ্যবশত বিষয়টি এমনভাবে বাইরে এসেছে যে মানুষ এটাকে অনেক বড় করে দেখছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন