× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৪৪ পিএম

ম্যানচেস্টার সিটির নজরে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৪৪ পিএম

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যকার চুক্তি নবায়ন নিয়ে জল ঘোলা হতে শুরু করেছে। ক্লাবের এই ব্রাজিলীয় তারকার চুক্তির মেয়াদ শেষের দিকে চলে আসলেও এখনো নতুন কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আর সান্তিয়াগো বার্নাব্যুতে তৈরি হওয়া এই অস্থিরতার সুযোগ নিতে চাইছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টিমটক’-এর দাবি অনুযায়ী, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে বড় ধরনের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পেপ গার্দিওলার দল।

বর্তমানে এক জটিল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ ফুরিয়ে আসায় ক্লাবের সামনে এখন তিনটি পথ খোলা আছে। 

হয় বড় অঙ্কের বেতনে তাকে দলে রেখে দেওয়া, নয়তো চুক্তির মেয়াদ থাকতেই চড়া দামে বিক্রি করে দেওয়া। অন্যথায়, চুক্তির শেষ ছয় মাসে পা রাখলে ভিনিসিয়ুস ফ্রিতে অন্য ক্লাবে যাওয়ার পথ বেছে নিতে পারেন, যা রিয়ালের জন্য হবে বিশাল বড় আর্থিক ও কৌশলগত ক্ষতি।

দুই পক্ষই একসাথে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বেতন কাঠামো। কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর তার বেতন ও বোনাস নিয়ে যে গুঞ্জন রয়েছে, ভিনিসিয়ুসও এখন সেই একই ক্যাটাগরির পারিশ্রমিক দাবি করছেন। 

রিয়াল মাদ্রিদ বোর্ড তাদের বর্তমান বেতন কাঠামো নষ্ট করতে চাইছে না। যদিও তারা পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস বাড়ানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু ব্রাজিলীয় ফরোয়ার্ডের পক্ষ থেকে এখনো সবুজ সংকেত মেলেনি।

এদিকে আসন্ন ফুটবল বিশ্বকাপ এই আলোচনায় বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। রিয়াল কর্তৃপক্ষ আশঙ্কা করছে, বিশ্বকাপে যদি ভিনিসিয়ুস ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন, তবে তার চাহিদা ও বাজার মূল্য আরও বেড়ে যাবে। 

তখন তাকে ধরে রাখা ক্লাবের জন্য আরও ব্যয়বহুল হয়ে পড়বে। তাই বিশ্বকাপের আগেই এই দরকষাকষির অবসান ঘটাতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটি পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!