× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৪২ পিএম

বিসিবি থেকে সাফজয়ী চ্যাম্পিয়নদের পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জেতায় পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী দলের চ্যাম্পিয়নরা দেশের মাটিতে পা রাখার দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে। 

আরবি/জেআই

Link copied!