× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১২:৪০ পিএম

চোটে জর্জরিত আর্জেন্টিনা, হতাশ স্কালোনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।  বুধবার সকাল ৬টায় ম্যাচে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাজ। দলের মোট ৬ গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়েছেন, যে কারণে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে স্কালোনিকে।

চলতি বছর পেরুর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে জয় দিয়ে বছর শেষ করতে চায় দলটি। তবে তার আগে চোট জর্জরিত আর্জেন্টিনার স্কোয়াড। অন্যদিকে সবশেষ ৫ ম্যাচে ৩টিতেই হার আর্জেন্টিনার কপালে চিন্তা আরও বাড়াচ্ছে।

আর্জেন্টিনা দলে প্রথমে চোটে পড়েন জের্মান পেৎজেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়ত নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট ৬ তারকা এখন আছেন ইনজুরির কবলে।

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ৬ তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে।

ক্রিশ্চিয়ান রোমেরো ডানপায়ের বুড়ো আঙুলে আঘাতের কারণে দলের বাইরে রয়েছেন। নাহুয়েল মলিনা ডান পায়ের উরুর মাংশপেশিতে অস্বস্তিতে ভুগছেন। নিকোলাস টালিয়াফিকো প্যারাগুয়ে ম্যাচে কাঁধে আঘাত পেয়েছেন। লিসান্দ্রো মার্টিনেজ লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন। জের্মান পেৎজেল্লা মাংসপেশির অসুস্থতায় দলের বাইরে ছিটকে গেছেন। নিকোলাস গঞ্জালেস ডান পায়ের হাড়ে ইনজুরিতে ভুগছেন। 

 

আরবি/জেআই

Link copied!