× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০১:৪০ পিএম

রেকর্ড গড়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০১:৪০ পিএম

ইংলিশ ক্লাব লিভারপুল ।। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুল ।। ছবি: সংগৃহীত

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পয়েন্ট না হারালেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা নিশ্চিত এমন সমীকরণে মাঠে নেমেছিল লিভারপুল। আর এ ম্যাচে ৫-১ গোলের জিতে ইপিএল শিরোপা ঘরে তুললো লিভারপুল।

রোববার (২৭ এপ্রিল) ঘরের মাঠে হটস্পারকে আতিথ্য দেয় লিভারপুল। আর এদিন দাপট দেখিয়ে ৫-১ গোলে জিতেছে স্বাগতিকরা। এতে রেকর্ড ২০ বার ঘরোয়া লিগ জিতল লিভারপুল। রেকর্ড ছুঁয়ে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেডকে।

এদিন ম্যাচ শুরুর আগ থেকেই অ্যানফিল্ডের চারপাশে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। হাজার হাজার সমর্থকরা হাজির হয় স্টেডিয়ামে। দেয়ালে গ্রাফিতি এঁকে আর আতশবাজি জ্বালিয়ে সমর্থকেরা প্রতীকী ট্রফি নিয়ে উৎসব করতে শুরু করেছিলেন।

আর সমর্থকদের এমন আনন্দের যথেষ্ট কারণও ছিল। কেননা এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ ইংল্যান্ডের ঘরোয়া এ টুর্নামেন্টের ট্রফি জিতেছিল লিভারপুল। এর মধ্যে বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গেলেও তো অধরাই থেকে গেছে।

এদিন ম্যাচের প্রথমার্ধে টটেনহ্যামের কাছে গোল হজম করে বসে লিভারপুল। ম্যাচে ১২তম মিনিটে সোলানকির গোলে এগিয়ে যায় তারা।

এরপরই শুরু হয় লিভারপুলের দাপট। প্রথমার্ধেই হটস্পারের জালে তিনবার বল পাঠায় ‘দ্য রেডসরা’। দ্বিতীয়ার্ধে দলকে আবারও এগিয়ে নিয়ে যান মোহাম্মদ সালাহ। ম্যাচের ৬৩তম মিনিটে দারুণ এক গোল করেন তিনি। 

৬৯তম মিনিটে নিজেদের জালেই বল পাঠায় হটস্পার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৫-১ গোলের জয় নিয়েই শিরোপা উৎসবে মাতে ‘দ্য রেডসরা’।

রূপালী বাংলাদেশ

Link copied!