× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৪:৪১ পিএম

লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করল যে ৫ দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৪:৪১ পিএম

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বিলবাও, ভিয়ারিয়াল। ছবি: সংগৃহীত

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বিলবাও, ভিয়ারিয়াল। ছবি: সংগৃহীত

জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর পর্দা নামল এবারের লা লিগা মৌসুমের। মৌসুমজুড়ে টানটান উত্তেজনার পর শেষ হাসি হেসেছে বার্সেলোনা, ঘরে তুলেছে তাদের ২৮তম লিগ শিরোপা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেই এই গৌরব অর্জন করেছে কাতালান ক্লাবটি।

লা লিগা থেকে এবার পাঁচটি ক্লাব সুযোগ পাচ্ছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার। চ্যাম্পিয়ন বার্সেলোনা, রানার্সআপ রিয়াল মাদ্রিদ এবং তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ খেলা আগেই নিশ্চিত ছিল।

৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। ৪ পয়েন্ট কম নিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

শেষ দুটি স্থানের জন্য তীব্র লড়াই চলছিল। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে অ্যাথলেটিক ক্লাব বিলবাও এবং ভিয়ারিয়াল। দুই দলই ৭০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে। 

গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থান দখল করেছে বিলবাও, আর পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল।

দীর্ঘ বিরতি দিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরছে এই দুই ক্লাব। চার মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরছে ভিয়ারিয়াল, আর ১১ বছর পর ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় খেলবে বিলবাও।

রূপালী বাংলাদেশ

Link copied!