× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:০৪ পিএম

লিগ ও বিশ্ব জয়ের পর লাউতারোর চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:০৪ পিএম

লাউতারো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

লাউতারো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আজ বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং ফরাসি ক্লাব পিএসজি। 

এই ম্যাচটি কেবল দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবেন। 

এই তালিকায় ইন্টারের মার্তিনেজ এবং পিএসজির ওসমান দেম্বেলে গুরুত্বপূর্ণ নাম।

অন্যদিকে, ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের সামনে আজ এক অনন্য ইতিহাসের হাতছানি। বিশ্বকাপ এবং লিগের সব শিরোপা জিতেছেন তিনি, বাকি আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। 

আজ সেই সুযোগটিই কাজে লাগাতে চান এই তারকা। ২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর থেকে লাউতারো ক্লাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

ছয় বছরে ৩০৩ ম্যাচে ১৫১ গোল করে তিনি ইন্টারের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা বিদেশি ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন। তিনি ইন্টারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ক্রেসপোর সর্বোচ্চ ৯ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন।

এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইন্টারের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সান্দ্রো মাজোলাকে পেছনে ফেলেছেন।

ফাইনালের আগে নিজের অর্জন নিয়ে লাউতারো বলেন, ‘আমি যখন এলাম, ভাবিনি এত অর্জন পাব। এখন মাঠে ১১০ শতাংশ দিয়ে ক্লাবের ভালোবাসার প্রতিদান দিতে চাই। বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম, সেটা পেয়েছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ? ওটাই এখনো বাকি।’

ফাইনাল ম্যাচ নিয়ে ইন্টার অধিনায়ক লাউতারোর প্রত্যাশা, ‘আমি সব সময় বলি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য একটা ফাইনালের মতো হতে হবে।

আর এটা সত্যিকারের ফাইনাল, (মৌসুমের) শেষ ম্যাচ এবং যেই জিতবে তাদের লক্ষ্য পূরণ হবে। এর মাহাত্ম্যটাই অন্যরকম।’

এখানে গুরুত্বপূর্ণ হলো, যেটা আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে সেই কাজটা ঠিকভাবে করার। আমাদের সামনে এমন এক প্রতিপক্ষ, যাদেরকে আমরা সম্মান করি।

তবে আমরা আমাদের অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে পারব। ম্যাচটি জয়ের জন্য আমাদের এ বিষয়ে ভাবতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ব্যালন ডি’অর জেতাও অসম্ভব নয়, এমন প্রশ্নের জবাবে লাউতারোর চাওয়া আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তিনি বলেন, ‘ব্যালন ডি’অর নিয়ে ভাবি না।

ক্লাবের জন্য সবচেয়ে জরুরি হলো এই চ্যাম্পিয়ন্স লিগটা, যেটা আমরা অনেক বছর ধরে পাইনি।’

রূপালী বাংলাদেশ

Link copied!