× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৮:৩০ এএম

কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৮:৩০ এএম

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়।       ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়। ছবি- সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বাকি থাকা তিনটি ম্যাচ এখন মূলত আলবিসেলেস্তেদের জন্য প্রস্তুতির মঞ্চ। এই সুযোগে তরুণ খেলোয়াড়দের যাচাই-বাছাই করে নিতে চান কোচ লিওনেল স্কালোনি।

এই লক্ষ্যকে সামনে রেখে বুধবার (১১ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। চিলির বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও, কলম্বিয়ার বিপক্ষে দলের মূল তারকা লিওনেল মেসি ফিরছেন প্রথম একাদশে।

আক্রমণভাগে তার সঙ্গী হতে পারেন ম্যানচেস্টার সিটির তারকা জুলিয়ান আলভারেজ। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ এবং সম্ভাবনাময় তরুণ জুলিয়ানো সিমিওনকে নিয়েও ভাবছেন কোচ। রক্ষণভাগেও দেখা যেতে পারে কিছু পরিবর্তন। নিকোলাস তাগলিয়াফিকো সাসপেন্ড থাকায় তার জায়গায় আসতে পারেন ফাকুন্দো মেদিনা। আবার সাসপেনশন শেষে ফিরছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

তবে তার পাশে লিওনার্দো বালের্দি এবং ক্রিশ্চিয়ান রোমেরোর মধ্যে একজন বিশ্রামে থাকতে পারেন। তবে এই ম্যাচটি শুধুই পরীক্ষা-নিরীক্ষার জন্য নয়। কলম্বিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে ভালো ফল করে কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের শীর্ষ অবস্থান আরও শক্ত করতেই চায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি/ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওন, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

রূপালী বাংলাদেশ

Link copied!