× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০১:০৯ পিএম

বিতর্কিত রেফারিং নিয়ে এএফসিতে অভিযোগ করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০১:০৯ পিএম

ম্যাচের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সের ভেতর ফাউল করা হয় মোহাম্মদ ফাহিমকে। ছবি- সংগৃহীত

ম্যাচের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সের ভেতর ফাউল করা হয় মোহাম্মদ ফাহিমকে। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে ম্যাচের শেষ মুহূর্তে রেফারির একটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। 

ম্যাচের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সের ভেতর ফাউল করা হয় মোহাম্মদ ফাহিমকে। বাংলাদেশ দল তাৎক্ষণিক পেনাল্টির আবেদন জানালেও রেফারি তা নাকচ করে দেন।

এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর কাছে অভিযোগ জানানোর কথা ভাবছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্য আমের খান।

সিঙ্গাপুরের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে দুই গোল হজম করে বাংলাদেশ, এরপর এক গোল শোধ দেয়। শেষ মুহূর্তে রেফারি পেনাল্টি দিলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের প্রধান কোচ কাবরেরাকে। কোচের মতে, এটি নিশ্চিত পেনাল্টি ছিল। 

কাবরেরা বলেন, ‘ফাহিমের ওপর যে ফাউলটা হয়েছে, পেনাল্টিটা আমি দেখিনি। তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি। ফুল প্রেশারে খেলছিলাম, প্রথম গোলটা করার পর।’

তিনি আরও বলেন, যদি পেনান্টিটা হতো, ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি, ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসত। তবে কেন পেনাল্টি হয়নি আমি জানি না।

এর আগেও বদলি সংক্রান্ত একটি ঝামেলা তৈরি হয়েছিল, যার কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওই সময় খেলা বাংলাদেশের অনুকূলে ছিল, কিন্তু খেলা বন্ধ থাকায় ম্যাচের গতিতে ভাটা পড়ে। 

আমের খান জানিয়েছেন, শুধু কোচই নন, খেলোয়াড়রাও রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

এই হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গেছে গ্রুপের তলানিতে। 

এক গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!