× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৫:১৫ পিএম

বাংলার পতাকা বুকে নিয়ে কানাডার লিগে শমিত সোম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৫:১৫ পিএম

শমিতকে দেখা গেছে বাংলাদেশের পতাকাসহ জার্সিতে। ছবি- সংগৃহীত

শমিতকে দেখা গেছে বাংলাদেশের পতাকাসহ জার্সিতে। ছবি- সংগৃহীত

চলতি মাসেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে, আর এর মধ্যেই কানাডার মাঠে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন প্রবাসী ফুটবলার শমিত শোম। 

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে কানাডায় ফিরেই বাজিমাত করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

গতকাল রাতে কানাডিয়ান লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে মাঠে নেমেই নজর কেড়েছেন তিনি, আর তার জার্সি গায়ে জড়িয়ে ছিল প্রিয় বাংলাদেশের পতাকা।

ক্যাভালরি এফসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্বভরে ১১ জন খেলোয়াড়ের একটি ছবি পোস্ট করেছে।

সেখানে শমিতকে দেখা গেছে বাংলাদেশের পতাকাসহ জার্সিতে। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

ছবির ক্যাপশনে শুধুমাত্র বাংলাদেশের পতাকাই নয়, যুক্তরাজ্য (দুইবার), সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকাসহ মোট ১০টি দেশের ইমোজি ব্যবহার করা হয়েছে।

যা ক্লাবটিতে বিশ্বজুড়ে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব তুলে ধরে।

ক্লাবের অফিসিয়াল এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে একই ছবি পোস্ট হতেই শমিতকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন বাঁধ মানেনি।

একজন লিখেছেন, ‘আমাদের বাঘ শমিত শোম!’

মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তদের সরব উপস্থিতি প্রমাণ করে, দেশের বাইরে থেকেও তারা শমিতের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছেন এবং তাকে নিয়ে গর্ববোধ করছেন।

এদিকে, গত রাতে কানাডিয়ান লিগের ম্যাচে শমিতের ক্যাভালরি এফসি ওয়ান্ডারার্স এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। 

ক্যাভালরির হয়ে দুর্দান্ত গোলটি করেন ক্যানিগিয়া এলভা, আর ওয়ান্ডারার্সের পক্ষে স্কোর করেন তিয়াগো কোয়েম্বরা। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন শমিত, ৬৮ মিনিট মাঠে থেকে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি।

এই ড্রয়ের পরও লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্ত রেখেছে শমিতের ক্যাভালরি। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো। 

রূপালী বাংলাদেশ

Link copied!