× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:৪৮ পিএম

ভারতের মাটিতে বলিউড ও ফুটবলের দুই রাজা এক ফ্রেমে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:৪৮ পিএম

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ফুটবল জাদুকর মেসির সাক্ষাৎ। ছবি- সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ফুটবল জাদুকর মেসির সাক্ষাৎ। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি বর্তমানে ভারতে অবস্থান করছেন। আর তার ভারত সফরের প্রথম দিনেই ঘটেছে এক স্মরণীয় মুহূর্ত। বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ফুটবল জাদুকর মেসির সাক্ষাৎ—যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছান লিওনেল মেসি। বিমানবন্দরে নামার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় তার বিভিন্ন কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবেই একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন মেসি। সেখানেই তার সঙ্গে দেখা করেন শাহরুখ খান।

এই বিশেষ সাক্ষাতে শাহরুখ খানের সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আব্রাম খান। ধারণা করা হচ্ছে, প্রিয় ফুটবলারের সঙ্গে দেখা করার ইচ্ছা থেকেই বাবার সঙ্গে এসেছিলেন আব্রাম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ঠাসা একটি হলে শাহরুখ খান তার ছেলে আব্রামকে নিয়ে প্রবেশ করছেন। তাদের সঙ্গে ছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি এবং তার মেয়েও।

অনুষ্ঠানস্থলে গিয়ে শাহরুখ খান হাত মিলিয়ে শুভেচ্ছা জানান লিওনেল মেসিকে। সেখানে আরেক ফুটবল তারকা লুইস সুয়ারেজের সঙ্গেও দেখা হয় তাদের।

সংক্ষিপ্ত সময়ের মধ্যেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা এবং একসঙ্গে ছবি তোলেন। ব্যস্ত সময়সূচির কারণে সাক্ষাৎটি খুব বেশি সময় স্থায়ী হয়নি।

সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ছোট্ট আব্রামের সঙ্গে মেসির ছবি তোলা। পরে বাবা-ছেলে একসঙ্গে মেসির সঙ্গে পোজ দেন। এই ছবিগুলোই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এক নেটিজেন মন্তব্য করেন, যখন বলিউডের রাজত্ব আর ফুটবলের রাজত্ব এক ফ্রেমে—শাহরুখ খান ও লিওনেল মেসির সাক্ষাৎ মানেই খাঁটি তারকাখেলা।

রূপালী বাংলাদেশ

Link copied!