× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:১৬ পিএম

এক মাসের বেতন খরচ করেও মেসির দেখা পেল না

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হওয়ার কথা থাকলেও লিওনেল মেসির সংক্ষিপ্ত সফর শেষ পর্যন্ত পরিণত হয় চরম বিশৃঙ্খলায়। শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মাত্র ২২ মিনিটের উপস্থিতি ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার। কিন্তু এই অল্প সময়েই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

এদিন লিওনেল মেসিকে এক নজর দেখার আশায় অনেকে খরচ করেছেন প্রায় এক মাসের বেতন। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র হতাশা আর ক্ষোভে। শনিবার সকালে মাত্র ২২ মিনিটের সংক্ষিপ্ত উপস্থিতির মধ্যেই বিশৃঙ্খলায় ভেস্তে যায় পুরো আয়োজন।

দর্শকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে, ব্যক্তিগত আয়-সঞ্চয় ভেঙে টিকিট কেটেও তারা মেসিকে ঠিকভাবে দেখার সুযোগ পাননি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে এসেছিলেন। অথচ অব্যবস্থাপনা ও দুর্বল নিরাপত্তার কারণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ) কলকাতার বিমানবন্দরের রানওয়েতে নেমেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। সেখান থেকে সরাসরি রওনা হন হোটেলের উদ্দেশ্যে

জানা গেছে, কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি—এই চার শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে সময় কাটাবেন আর্জেন্টাইন তারকা। কিছু অনুষ্ঠান সরাসরি অনলাইনেও দেখা যাবে।

এরপর ১৫ ডিসেম্বর রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সফরের শেষ আয়োজন হবে, তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে মেসির। যেখানে কয়েকজন ভারতীয় ক্রিকেট তারকাকে দেখা যেতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!