× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:২৬ পিএম

‘রাজনীতিবিদ নয়, মেসিকে দেখতেই এসেছি’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:২৬ পিএম

মেসিকে দেখতে ভিড় জমায় দর্শকরা। ছবি- সংগৃহীত

মেসিকে দেখতে ভিড় জমায় দর্শকরা। ছবি- সংগৃহীত

শুধু রাজনীতিবিদ নয়, ফুটবলপ্রেমীদের আসল আকর্ষণ ছিলেন লিওনেল মেসি। শনিবার সকালেই সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। যদিও তার উপস্থিতি মাত্র ২২ মিনিটের জন্য হলেও, এই ক্ষণিকের জন্যই ফ্যানদের উত্তেজনা ও আশা আর ভিড়ের রঙিন দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এক দর্শক বলেন, ‘আমি পাঁচ হাজার টাকা দিয়ে ছেলের হাত ধরে এসেছি—রাজনীতিবিদ দেখতে নয়, মেসিকে দেখতে,’। যিনি মেসির সঙ্গে এক মুহূর্তের দেখা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন।

দর্শকেরা জানিয়েছেন, মাঠের ভেতরের বিশৃঙ্খলা কিছুটা উদ্বেগজনক হলেও, অনেকের জন্য এটি ছিল স্মরণীয় অভিজ্ঞতা। যদিও নিরাপত্তা সংক্রান্ত কিছু চ্যালেঞ্জের সঙ্গে দর্শকরা মুখোমুখি হন—পানি সংকট এবং নিরাপত্তা কর্মীদের কিছু অংশের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

মেসি শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা) কলকাতার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। কলকাতা সফরের পর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে আরও ভক্তসভা ও অনুষ্ঠানে অংশ নেবেন আর্জেন্টাইন তারকা। কিছু অনুষ্ঠান সরাসরি অনলাইনেও সম্প্রচারিত হবে।

১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সফরের শেষ আয়োজনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ এবং কয়েকজন ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে সাক্ষাৎও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!