× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০৩ পিএম

বিশৃঙ্খলার জন্য ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০৩ পিএম

মেসির অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলা। ছবি- সংগৃহীত

মেসির অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলা। ছবি- সংগৃহীত

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

তিন দিনের ভারত সফরের প্রথম দিনে আজ সকালে মেসি সল্ট লেক স্টেডিয়ামে পৌঁছান। সঙ্গে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। মেসি মাঠে ঢুকে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অব অনার নেওয়ার কথা ছিল।

তবে দর্শক ভিড়ের কারণে মেসি এবং তার সঙ্গীরা গাড়ি থেকে নামার পরই কিছু মানুষ তাদের ঘিরে ধরেন। অনেক দর্শক টিকিট কেটে গ্যালারিতে ঢোকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি।

মেসি কিছু দূর হাঁটার পর মাঠ থেকে বের হওয়ায় দর্শকদের ক্ষোভে ভাঙচুর শুরু হয়। গ্যালারির চেয়ার ভাঙা, হাজারের বেশি দর্শক মাঠে প্রবেশ, পুলিশি লাঠিপেটা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়। তাবুতে আগুন ধরানোর চেষ্টা এবং স্টেডিয়ামের কিছু জিনিস নেওয়ার ঘটনা ঘটেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, আজ সল্ট লেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরও জানান, বিচারপতি (অব.) আশিম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে থাকবেন মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রতিনিধি। এই কমিটি ঘটনার তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!