× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৩০ পিএম

মুম্বাইতে ৬০ জন শিশুকে সময় দেবেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৩০ পিএম

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফুটবল মহাতারকা লিওনেল মেসি আজ মুম্বাইয়ে আসছেন। শনিবার তিনি কলকাতা ও হায়দ্রাবাদে অংশগ্রহণের পর মুম্বাইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে পৌঁছাবেন সন্ধ্যা ৫টার দিকে।

মেসির মুম্বাই সফরের বিশেষ আকর্ষণ হবে ‘GOAT ফুটবল ক্লিনিক’, যেখানে তিনি ৬০ জন শিশুর সঙ্গে সরাসরি মিলিত হবেন। সেখানে থাকবে ৩০ ছেলে এবং ৩০ মেয়ে। এই প্রোগ্রামটি মহারাষ্ট্র সরকারের ‘প্রজেক্ট মহাদেব’ উদ্যোগের অংশ। প্রতিটি দলের জন্য আলাদা ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

প্রজেক্ট মহাদেবের লক্ষ্য হল ১৩ বছরের কম বয়সী ছেলেমেয়ে ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া এবং দীর্ঘমেয়াদে ভারতের ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিশ্চিত করা। এছাড়া মহারাষ্ট্রের অন্তত পাঁচ জন খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে খেলার সুযোগ পাবে।

বাছাই করা শিশুরা পাঁচ বছরের পূর্ণ বৃত্তি প্রোগ্রামের আওতায় রয়েছে। তাদেরকে দেওয়া হচ্ছে পেশাদার প্রশিক্ষণ, শিক্ষাগত সহায়তা, সরঞ্জাম, আবাসিক সুবিধা, পারফরম্যান্স ট্র্যাকিং, পুষ্টি, ফিজিওথেরাপি এবং মানসিক প্রশিক্ষণ। বছরের পর বছর ধরে প্রশিক্ষিত স্কাউটরা মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান শিশুদের খুঁজে বের করেছেন।

নাগপুরের ১৩ বছর বয়সী শৃষ্তি সিং বলেন, আমি খুবই উচ্ছ্বসিত, কারণ এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। পাঁচ বছর খারগড়-এ থাকার সুযোগ পাচ্ছি, এজন্য আমি খুবই কৃতজ্ঞ।

মুম্বাইয়ের ১৩ বছর বয়সী প্রিশা প্যাটেল বলেন, মেসি আমার ফুটবলের দেবতা। আমি তার জন্যই ফুটবল খেলতে শুরু করেছি। মাঠে তার সঙ্গে সময় কাটানো আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো অভিজ্ঞতা।

প্রজেক্ট মহাদেবের টেকনিক্যাল হেড জেডি আলমেইদা জানান, শিশুদের মেসির সঙ্গে সাক্ষাৎ করার আগে স্প্যানিশ ভাষার কিছু মৌলিক শব্দ শেখানো হয়েছে। তারা হ্যালো বলার চেষ্টা করছে, সেনর’ শব্দ ব্যবহার করছে। এছাড়া শিশুরা শেখেছে, বড় কোনো তারকা হলেও তাদের ব্যক্তিগত জায়গার সম্মান করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!