× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:১০ পিএম

এশিয়ান গেমসে পঞ্চম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:১০ পিএম

এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম হয়েছে।  ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম হয়েছে। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে আজ (শুক্রবার) স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। এতে এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম হয়েছে। 

ব্যাংককে বাংলাদেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপপর্বের সেই খেলায় জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ স্থান নির্ধারণী ম্যাচেও লড়াই করে জিতল বাংলাদেশ। অথচ এই টুর্নামেন্টে বাংলাদেশ বিগত সময়ে অনায়াসে ফাইনাল খেলেছে। 

ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এ কোয়ার্টারে তাইপে গোল করতে না পারায় বাংলাদেশ ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরপরই তাইপে আবার সমতা আনে। মিনিট চারেক পর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। এরপর ম্যাচে তাইপের প্রাধান্য বেশি ছিল। একাধিক পেনাল্টি কর্নার পেলেও অবশ্য গোল করতে পারেনি। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে টানা তিনটি পেনাল্টি থেকেও ম্যাচে শেষবারের মতো সমতা আনতে পারেনি তারা। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!