× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৯ পিএম

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৯ পিএম

ডব্লিউডব্লিউই সুপারস্টার ও কিংবদন্তি জন সিনা। ছবি- সংগৃহীত

ডব্লিউডব্লিউই সুপারস্টার ও কিংবদন্তি জন সিনা। ছবি- সংগৃহীত

বিশ্ব রেসলিংয়ের এক যুগের অবসান। অবশেষে কুস্তি জীবনকে বিদায় জানালেন ডব্লিউডব্লিউই সুপারস্টার ও কিংবদন্তি জন সিনা। তবে ১৭ বারের এই বিশ্বচ্যাম্পিয়ন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারলেন না। আবেগঘন বিদায়ী ম্যাচে তিনি হেরে গেলেন ডব্লিউডব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গুন্থারের কাছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ গুন্থারের মুখোমুখি হয়েছিলেন জন সিনা। ম্যাচজুড়ে দুই কুস্তিগিরই একে অপরের ওপর কঠোর চাপ সৃষ্টি করেন।

এদিন জন সিনা তার ট্রেডমার্ক ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ গুন্থারকে তিনবার প্রয়োগ করেন। এমনকি তিনি গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর দিয়েও ছুড়ে ফেলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে গুন্থার প্রত্যেকবারই পিনফল এড়াতে সক্ষম হন।

ম্যাচের শেষ পর্যায়ে গুন্থার সফল হন। একাধিকবার প্রতিরোধের চেষ্টা করেও জন সিনাকে শেষ পর্যন্ত গুন্থারের ‘স্লিপার হোল্ড’-এ ট্যাপ আউট (আত্মসমর্পণ) করতে বাধ্য হতে হয়। এই হারের সঙ্গেই শেষ হলো জন সিনার কুস্তি জীবন।

সিনার এই বিদায়ী ম্যাচটি দেখতে দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রাটাস, ইভ তরেস-এর মতো কুস্তির বহু তারকা। ভিডিও বার্তায় কিংবদন্তি আন্ডারটেকার এবং ‘দ্য রক’ও তাকে শ্রদ্ধা জানান।

ম্যাচ শেষে রিংজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। লকার রুম থেকে সব রেসলার এসে রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক এবং কোডি রোডস নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট সিনার কাঁধে রাখেন। উপস্থিত দর্শকরা তখন একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দিয়ে প্রিয় তারকাকে সম্মান জানান। সিনা এরপর ট্রিপল এইচ-কে জড়িয়ে ধরেন।

সবশেষে তার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রিবিউট ভিডিও দেখানো হয়। জন সিনা রিং ত্যাগ করার আগে র‍্যাম্পে উঠে দর্শকদের দিকে ফিরে স্যালুট জানান এবং চিরতরে কুস্তির অঙ্গন থেকে বিদায় নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!