দুই বছর অনুপস্থিত, তবুও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা
এপ্রিল ২৬, ২০২৬, ০১:৩৭ পিএম
টানা প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদে বেতন-ভাতা পাচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক শরওয়ার আলম। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ।
অভিযোগে জানা গেছে, উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে জালিয়াতির মাধ্যমে তিন বিষয়ে তৃতীয় বিভাগ নিয়েও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি...