× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১০:০৩ পিএম

টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১০:০৩ পিএম

গাজী আশিকুর রহমান (বশার)। ছবি : সংগৃহীত

গাজী আশিকুর রহমান (বশার)। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার গাজী আশিকুর রহমান (বশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী। তিনি বলেন, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার স্থান শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!