× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৯:০৪ পিএম

রূপগঞ্জে যুবদল ও আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ মার্চ) সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় সরকারি জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে এ অভিযোগ উঠে।

অভিযোগে জানা গেছে, যুবদল নেতা মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ সরকারি জমি দখল করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এ সময় হরি আনন্দ স্থানীয়দের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। মুজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিণবাগ এলাকায় বেশ কিছু সরকারি জমি রয়েছে। এসব জমি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে বরাদ্দ নেন স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম। কিন্তু ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করেন মুজিবুর রহমান ও হরি আনন্দ।

এ সময় রাশেদুল ইসলামসহ স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা তাদের হুমকি-ধমকি দেন। এমনকি মুঠোফোনে ঘর নির্মাণে আবার বাধা দিলে রাশেদুল ইসলামকে হত্যার পর গুম করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে রাশেদুল ইসলাম ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জমি মাপার আমিন বলেন, তিনি নকশা অনুযায়ী জমি মেপে দেখেছেন এবং সেটি সরকারি জমি।

এ বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, আমি মাদ্রাসা নির্মাণের জন্য সরকারি জমির বরাদ্দ নিয়েছি, যেখানে হতদরিদ্র ও এতিম শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। কিন্তু সেই জমি দখলের জন্য মুজিবুর রহমান ও হরি আনন্দ ঘর নির্মাণের চেষ্টা করছেন। বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মুজিবুর রহমান বলেন, যে জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জমি নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি এখন জানতে পেরেছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!