কাপাসিয়ায় কৃষক লীগ নেতার ছত্রছায়ায় জমি জবরদখলের অভিযোগ
এপ্রিল ৬, ২০২৬, ০৫:৫৭ পিএম
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষক লীগ নেতার প্রভাব খাটিয়ে জমি জবরদখল, দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতার ছোট ভাই মোশারফ সরকার,...