× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:০৪ পিএম

মানিকগঞ্জে সংবাদ কর্মীর বসতবাড়ি দখলের অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:০৪ পিএম

সংবাকর্মীর বাড়ি। ছবি- রূপালী বাংলাদেশ

সংবাকর্মীর বাড়ি। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের আইরমারা এলাকায় জোরপূর্বক জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি।

ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আইরমারা এলাকার মৃত টোকন আলীর ছেলে জসিম, নুর ইসলামসহ কয়েকজন সহযোগী দলবদ্ধভাবে কাউকে কিছু না জানিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সংবাদকর্মীর বসতবাড়ির জায়গায় জোরপূর্বক খুঁটি স্থাপন করেন। 

এ সময় জসিম ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পাশাপাশি বাড়ির পাশে বেড়া দিয়ে সংবাদকর্মীর পরিবারকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত জসিম ও তার সহযোগীরা দাবি করেন, তাদের বাড়ির পাশের একটি জমি আউশী বিবি সাব কবলা দলিলে দশ শতাংশ জমি ক্রয় করেছেন, যা তারা আগে জানতেন না। তাদের দাবি, জমিটি তাদের প্রয়োজন ছিল। পরে তারা তিনজন মিলে জোসন আলীর কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি নিয়েই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। তারা আরও বলেন, ভুক্তভোগীরা যদি তাদের কাছে জমিটি বিক্রি করে দেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না।

স্থানীয় এলাকাবাসী জানান, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার গ্রাম শালিসের উদ্যোগ নেওয়া হলেও জসিম ও তার পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

নিরুপায় হয়ে ভুক্তভোগী আমিনুর রহমান বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Link copied!