× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩১ পিএম

আদালতের আদেশ বাস্তবায়নে প্রভাবশালীদের বাধা, এলাকায় উত্তেজনা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার জজ আদালতের আদেশ বাস্তবায়নে কিছু প্রভাবশালী ব্যক্তির বাধার কারণে পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাসান আলীর ছেলে হারুন অর রশিদ ও তার পরিবার প্রায় ৬০ বছর ধরে গ্রামে ১০৯ শতক জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল ও চাষাবাদ করে আসছে। তবে এলাকার নুরুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল (শুভ), নুর নাহার, মর্জিনা বেগমসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ওই জমিতে চাষাবাদে বাধা দিচ্ছেন।

হারুন অর রশিদ এই জমিতে তার বৈধ মালিকানার সকল কাগজপত্র রয়েছে। তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তিদের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।

তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী ব্যক্তিরা হারুন অর রশিদকে চাষাবাদে বাধা দিচ্ছেন এবং তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি সম্প্রতি পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

হারুন অর রশিদ বলেন, ‘নুরুল ইসলাম, মেহেদী হাসান ও নাজমুল আদালতের আদেশ অমান্য করে আমাকে জমিতে চাষাবাদ করতে বাধা দিচ্ছেন এবং তারা আদালতকে অবমাননা করছেন।’

অন্যদিকে নুরুল ইসলাম দাবি করেন, ‘উক্ত জমিতে আমাদেরও মালিকানা রয়েছে।’

Link copied!