× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৪:৫৪ পিএম

বিএনপি কর্মীর ওপর আ.লীগ নেতার হামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৪:৫৪ পিএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক ওয়ার্ড সেক্রেটারির বিরুদ্ধে। এতে শফিকুল ইসলাম খান (৫০) নামের বিএনপি কর্মী আহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বিএনপি কর্মীর চাচাতো ভাই মৃত মোজাফ্ফর আলী খাঁনের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শরিফুল ইসলাম খোকন (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় লেয়ার মুরগির খামার পরিচালনা করে আসছেন। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে আশপাশের পরিবেশ নষ্ট হওয়া এবং জমির ক্ষতি হওয়ার অভিযোগে প্রতিবেশী মৃত রইছ খানের ছেলে শফিকুল ইসলাম খানের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

স্থানীয়ভাবে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধের সমাধান হয়নি। এর জেরে বুধবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শরিফুল ইসলাম খোকন লোহার রড ও বাটাম দিয়ে শফিকুল ইসলাম খানের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন এবং তার শ্যালো মেশিন ভাঙচুর করেন। এ সময় শফিকুল ইসলাম খানের ছেলে সোহান খান এগিয়ে এলে তাকেও এলোপাতাড়িভাবে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত শফিকুল ইসলাম খানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বিএনপিকর্মীর চাচাতো ভাই মৃত মোজাফ্ফর আলী খাঁনের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শরিফুল ইসলাম খোকন ও তার ভাই খায়রুজ্জামানকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ধুনট থানার ওসি (তদন্ত) মো. আব্দুস শুকুর বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!