৪ দিনে ইসিতে আপিল ৪৬৯, শেষদিন কাল
জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম
রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে গত চার দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।
কমিশন সূত্রে জানা যায়, শুক্রবার আপিলের সময় শেষ হবে। এরপর শনিবার থেকে শুরু হবে আপিল শুনানি। প্রতিদিন ৭০টি আবেদনের শুনানি করবে ইসি।
জানা যায়, প্রথমদিন ৪২,...