ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও রাজধানীর আগারগাঁও ইসি ভবনে প্রার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা আপিল জমা দিতে আসেন।
ইসি কর্মকর্তারা জানান, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০টি আবেদন জমা পড়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীর অধিকাংশের অভিযোগ ১ শতাংশ ভোটারের স্বাক্ষর-সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়েই।
ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন