নতুন পে-স্কেলে কমবে বেতন বৃদ্ধির হার
মে ১২, ২০২৬, ০৯:২৯ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, তিন পর্যায়ে এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তাব নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধির চিন্তা করা হচ্ছে।
জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক ব্যয়...