× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:২৯ পিএম

নতুন পে-স্কেলে কমবে বেতন বৃদ্ধির হার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, তিন পর্যায়ে এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তাব নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধির চিন্তা করা হচ্ছে।

জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক ব্যয় মেটাতে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। তবে পে-কমিশনের সুপারিশে উল্লেখিত বেতন বৃদ্ধির হার পুরোপুরি কার্যকর নাও হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, কমিশনের প্রস্তাবিত ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির পরিবর্তে বাস্তবে ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেতন সমন্বয়ের ভিত্তিতে পরিকল্পনা সাজানো হতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম বছর মূল বেতনের বড় একটি অংশ কার্যকর করা হবে। এরপর পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি সুবিধা ও বিভিন্ন ভাতা যুক্ত করা হতে পারে।

এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশন গত ২১ জানুয়ারি সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য নতুন বেতন-ভাতা কার্যকর করতে বর্তমান ব্যয়ের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই বিশাল আর্থিক চাপ সামাল দিতেই পর্যায়ক্রমে পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো সংক্রান্ত সুপারিশও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে আগামী অর্থবছরের বাজেট ঘোষণার সময় নতুন পে-স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ বেতন সুবিধা ও নতুন ভাতাগুলো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে

রূপালী বাংলাদেশ

Link copied!