× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৫৩ পিএম

এমপিওভুক্ত হচ্ছেন যেসব অঞ্চলের সাড়ে ৩ হাজারেরও বেশি শিক্ষক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৫৩ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (০২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মোট তিন হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তের আওতায় আসছেন। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ৮২১ জন এবং কলেজের ৯১৫ জন শিক্ষক রয়েছেন। এ ছাড়াও বিএড স্কেল দেওয়া হচ্ছে ৬৫৬ জনকে এবং উচ্চতর স্কেল পাবেন দুই হাজার এক জন।

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ২ হাজার ৮২১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৩৬৭, খুলনার ৩৯৯, বরিশালের ২৮২, চট্টগ্রামের ২৯৭, কুমিল্লার ২৪০, ময়মনসিংহের ২৮০, রংপুরের এক হাজার ৩৮৩, সিলেটের ১১০ এবং রাজশাহীর ৪৬৩ জন রয়েছেন।

কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৯১, খুলনার ১৫১, বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৭২, ময়মনসিংহের ৬৮, রংপুরের ২২৯, সিলেটের ৩১ এবং রাজশাহীর ১৬৯ জন শিক্ষক রয়েছেন।

Link copied!