পেহেলগাম সংঘাতে পাকিস্তানের কাছে পরাজিত ভারত, দাবি কংগ্রেস নেতার
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৩০ পিএম
চলতি বছরের মে মাসে সংঘটিত পাকিস্তান-ভারত সংঘাত নিয়ে নয়াদিল্লি জয় দাবি করলেও বিপরীতে দেশটির বিরোধী দল কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, ওই সংঘাতে পাকিস্তানের কাছে ভারত সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা পৃথ্বীরাজ চহ্বান ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘মানুন বা না মানুন, ৭...