কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি, জাল নোটসহ কুখ্যাত সন্ত্রাসী আটক
ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:২৬ পিএম
অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ, জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে...