বিজয় দিবস : স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি নতুন অঙ্গীকার
ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:১০ পিএম
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল…’। এমনই এক ডিসেম্বরের কুয়াশা মোড়ানো ভোরে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। বাতাসে উড়েছিল লাল-সবুজ পতাকা, আর বাতাসে ভেসেছিল অগণিত কণ্ঠের সুর—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এই দিনটি শুধু আনন্দের নয়, বরং বেদনারও প্রতীক। যারা স্বজন হারিয়েছেন তাদের বুকভাঙা আর্তনাদের মধ্য...