মেট্রোর প্যাড খুলে পড়ার ঘটনায় কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি : তদন্ত কমিটি
জানুয়ারি ১, ২০২৬, ০৪:৫২ পিএম
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু...