× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৫:১৭ পিএম

সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় সংসদের সরঞ্জাম কেনাকাটা নিয়ে ওঠা ‘হরিলুট’ অভিযোগের সত্যতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশের পর গঠিত পাঁচ সদস্যের কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, আলোচিত ক্রয় প্রক্রিয়ায় কোনো আর্থিক অনিয়ম বা অপচয়ের প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে গঠিত কমিটি স্পিকারের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে সংসদ ভবনের টানেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কমিটির প্রতিবেদনে বলা হয়, সংবাদে তিনটি ক্যামেরা লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা উল্লেখ করা হলেও প্রকৃত মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক ‘মুদ্রণজনিত ভুল’-এর কথা স্বীকার করেছেন। এ ছাড়া তদন্ত চলাকালে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি বলেও জানানো হয়। পণ্যে নির্ধারিত ব্র্যান্ডের নাম ও লোগোও সঠিকভাবে পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুসরণ করেই আন্তর্জাতিক বাজারদর, কর ও ভ্যাটসহ যুক্তিসংগত মুনাফা বিবেচনায় দাম নির্ধারণ করা হয়েছিল। তবে কার্যাদেশে ক্যামেরার উৎপত্তিস্থল জাপান উল্লেখ থাকলেও সরবরাহ করা হয়েছে থাইল্যান্ডে তৈরি পণ্য। এ পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ লিখিত অনুমোদন না নেওয়াকে একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছে কমিটি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনায় ক্ষতিগ্রস্ত সংসদের গণসংযোগ শাখার যন্ত্রপাতি দ্রুত প্রতিস্থাপনের প্রয়োজনেই এই ক্রয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল।

এর আগে সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ সামনে আসে। কিছু গণমাধ্যমে দাবি করা হয়, বাজারদরের তুলনায় অনেক বেশি দামে ক্যামেরা ও সংশ্লিষ্ট পণ্য কেনা হয়েছে, যা নিয়ে জনমনে আলোচনা তৈরি হয়।

এই প্রেক্ষাপটে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!