মির্জাপুরে শিশু ধর্ষণের চেষ্টায় মামলা, ১ মাসেও গ্রেপ্তার হয়নি আসামি
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:৫৫ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার অভিযুক্ত আবু সামা (৫৫), স্থানীয় গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, গত ২১ আগস্ট দুপুরে বাদীর বাড়িতে গেলে তিনি শিশুটির সঙ্গে থাকেন। কিছুক্ষণ পরে শিশুটি চিৎকার করলে মা দৌড়ে আসেন এবং...