× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১২:৪০ পিএম

কিশোরগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় দুই বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১২:৪০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামে দুই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে তাদের উপজেলার আদিত্যপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপরে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকায় ওই শিশুটি বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া (৬০) শিশুটির পাশে যায় এবং বিভিন্ন গল্প করতে থাকে। একপর্যায়ে সে ধর্ষণচেষ্টা চালায়। 

এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া (৫০) এগিয়ে আসলে হাছু মিয়া (৬০) দৌড়ে পালিয়ে যায়। পরে মতি মিয়াও শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টা চালায় এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে শুক্রবার শিশুটি পুনরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া (৬০) আবারও শিশুটির পিছু নেয়। পরবর্তীতে ভয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপালী বাংলাদেশকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!