কুয়াশা-শীতে বোরো চাষে শঙ্কা, আমনে অর্জন শতভাগ
জানুয়ারি ৭, ২০২৬, ০৩:৩২ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলায় ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলায় মারাত্মক প্রভাব পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীজতলায় চারাগাছ হলুদ হয়ে যাচ্ছে, কোথাও চারা গাছ গজাচ্ছে না, আবার অনেক স্থানে চারা দুর্বল হয়ে মারা যাচ্ছে। এতে আসন্ন বোরো মৌসুম নিয়ে কৃষকরা গভীর উদ্বেগে রয়েছেন।
উপজেলার কুশঙ্গল, সুবিদপুর, সিদ্ধকাঠি, কুলকাঠি, মোল্লারহাট...