× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৪৭ পিএম

ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে এই সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোরো মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, এবার ৫ লাখ টন বোরো ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে। ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে, আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। সরকারি গুদামে এখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল সংরক্ষিত আছে।

তিনি আরও বলেন, দেশে গমের মোট চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে দেশীয় উৎপাদন ৭০ থেকে ৭২ লাখ টন, আর বাকি প্রায় ৮ লাখ টন সরকারিভাবে আমদানি করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!