ফয়েজ তৈয়্যবের দেশত্যাগ ঠেকানোর ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের
জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:৪৬ পিএম
দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সাধারণ মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশ (এমবিসিবি)-এর নেতারা জানান, ফয়েজ তৈয়্যবের দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনে তারা বিমানবন্দর ঘেরাও কর্মসূচি পালন করবেন।
আজ বৃহস্পতিবার...