দাম বাড়ছে না ভোজ্যতেলের : বাণিজ্যমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬, ০৫:৪৪ পিএম
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক নানা কারণে মানুষ ইতোমধ্যে উদ্বেগের মধ্যে আছে। এ অবস্থায় সরকারের অগ্রাধিকার হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা।
তিনি বলেন, ভোজ্যতেল...