× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:৪৪ পিএম

দাম বাড়ছে না ভোজ্যতেলের : বাণিজ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:৪৪ পিএম

ভোজ্যতেল। ছবি : সংগৃহীত

ভোজ্যতেল। ছবি : সংগৃহীত

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক নানা কারণে মানুষ ইতোমধ্যে উদ্বেগের মধ্যে আছে। এ অবস্থায় সরকারের অগ্রাধিকার হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা।

তিনি বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ভোক্তারা সরাসরি প্রভাবিত হন। তাই নিয়মিত বৈঠকের মাধ্যমে সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে মূল্য সমন্বয়ের দাবি জানায়।

প্রস্তাবটি যাচাই-বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে বৈঠকে তেল সরবরাহকারীদের জন্য বিকল্পভাবে মুনাফা সমন্বয়ের কিছু সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। কী ধরনের সুবিধা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Link copied!