বাঁশের খুঁটি-কলাগাছ ও বালুর বস্তা ফেলে রেললাইন সংস্কার
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:২৭ পিএম
সাধারণত বাঁশের খুঁটি, কলাগাছ ও বালুর বস্তা দিয়ে রাস্তাঘাট, পুকুরপাড় ও বাঁধ সংস্কার করতে দেখা যায়। তবে এবার ঘটেছে ভিন্ন ধরনের ঘটনা। ময়মনসিংহের নান্দাইলে সংস্কার কাজে রেললাইনে বাঁশের খুঁটি, কলাগাছ ও বালুর বস্তা ফেলে ব্যবহার করা হয়েছে।
ভৈরব-ময়মনসিংহ রেললাইনের ৭৫ কিলোমিটার অংশের নান্দাইল উপজেলার শুভখিলা নামক স্থানে এমন ঘটনাটি ঘটেছে। এতে...