× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:৩৯ পিএম

চাপে বেঁকে গেল ৭০ বছরের পুরাতন রেলপথ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:৩৯ পিএম

বেঁকে যাওয়া রেলপথ। ছবি : রূপালী বাংলাদেশ

বেঁকে যাওয়া রেলপথ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ৭০ বছরের পুরাতন রেললাইন চাঁপে বাঁকা হয়ে গেছে। এ লাইন না পাল্টালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

বুধবার (৪ মার্চ) বেলা ৩ টার দিকে নগরীর সুতিখালী এলাকায় রেললাইন বাঁকা হওয়ার ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে রেললাই মেরামত হলে আড়াই ঘণ্টাপর ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন রেললাইন বাঁকা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই রেলের পাতগুলো আনুমানিক ৭০ বছরের পুরাতন। যে কারণে ট্রেন চলাচলের চাপে বাঁকা হয়ে গেছে। আমি অনেক দিন ধরে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এসব লাইন না সরালে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন অধিক তাপ ও চাপে লাইন থেকে সরে যায়। যে কারণে প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশস মাস্টার সেলিম আল হারুন বলেন, রেললাইনের এই পাতগুলো অনেক পুরাতন। যে কারণে অল্প চাপেই লাইন বাঁকা হয়ে গেছে। এসব বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কতৃপক্ষ অবগত আছে। যতদিন পর্যন্ত রেললাইনের এসব পাত পাল্টানো না হবে। ততদিন পর্যন্ত এমন টুকটাক সমস্যা হবে।

Link copied!