× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৯:৩০ এএম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৯:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর রোববার (২২ মার্চ) সকাল থেকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি ছেড়ে যায়। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সাথে সংঘর্ষ হয়। 

সংঘর্ষের ভয়াবহতায় বাসটি কয়েকশ ফুট দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী প্রাণ হারান, যাদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছেন।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান, সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় এবং ৭টা ৩৫ মিনিটে এটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে। এরই মধ্যে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই লাইন সম্পূর্ণ সচল হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!