দেশেই আছেন বুবলী
মার্চ ৭, ২০২৬, ০৭:২৪ পিএম
চলতি মাসেই দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর। তবে হঠাৎ করেই সম্প্রতি একটি গণমাধ্যমে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, সন্তান জন্ম দিতে এরই মধ্যে আমেরিকায় উড়াল দিয়েছেন বুবলী।
তবে নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, খবরটি সঠিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘বুবলী এখনো দেশেই অবস্থান করছেন। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, আগামী সপ্তাহে একটি ওপেনিং-এ অংশ...